সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

সংসদের ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

salah
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার অঙ্গীকার পূর্ণ করতে যাচ্ছে বিএনপি সরকার। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এই পদটি পাচ্ছে। দলটি কাকে এই পদে বসাবে তা নিজেরাই ঠিক করবে।

সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চাই। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করেছি যে, তারা যেন ডেপুটি ঠিক করেন। এবং স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।

আরও পড়ুন

সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে

উচ্চকক্ষ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আলাপ-আলোচনার বিষয়। তবে আমরা ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টি এখন অফার করতেই পারি। যদিও চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। সেটা আমরা এখনই গুড উইল হিসেবে অফার করেছি।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর