সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

‎রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অভিযানে গিয়ে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মো. সিদ্দিকুর রহমান। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

‎সোমবার (২ মার্চ) দুপুর ১২ টায় এই ঘটনা ঘটে। ‎


বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, ‘১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতা আজ আমাদের সাতটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল। একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযানের জন্য অপেক্ষা করছিল। সেখানে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করে ওই টিম। পরে তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে পকেট থেকে পিস্তল বের করে ৪ রাউন্ড গুলি করে। এতে আমাদের পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। গুলি করেই মাদক কারবারিরা পালিয়ে যায়।’

রাজিউর রহমান আরো‎ জানান, গুলিবিদ্ধ অবস্থায় সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

একেএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর