রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ (২ মার্চ)। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওইদিন এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসুর সহ-সভাপতি আ স ম আবদুর রব সর্বপ্রথম পতাকা উত্তোলন করেন।

সেদিন বাংলাদেশের বাতাসে সবুজের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা উড়েছিল। এর মাধ্যমে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।

বিদেশের মাটিতে সর্বপ্রথম অর্থাৎ ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল।

প্রথমে জাতীয় পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত। ১৯৭২ সালের ১২ জানুয়ারি পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের জাতীয় পতাকাটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়।

এদিকে, পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে আজ নানান কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সকাল ১০টায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হয়। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন।


বিজ্ঞাপন


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর