রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

শাহজালাল বিমানবন্দর থেকে ২৪ ঘণ্টায় ৭৪টি ফ্লাইট বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

Airport
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ২৪ ঘণ্টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকা থেকে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল। 

রোববার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ। 


বিজ্ঞাপন


বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, গতকাল ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। 

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত ২৩টি ফ্লাইট বাতিল হয়। এই তালিকায় এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) একটি, গালফ এয়ার (বাহরাইন) ১টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ১টি, এয়ার অ্যারাবিয়া (সংযুক্ত আরব আমিরাত) ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৬টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ১১টি। 

রোববারের (১ মার্চ) ফ্লাইট বাতিল হয় ৪০টি। এই তালিকায় জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) দুটি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরবআমিরাত) ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ২টি, সালামএয়ার (ওমান)২টি, এয়ার অ্যারাবিয়া (সংযুক্ত আরব আমিরাত) ৮টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ):৯টি।

সোমবারের (২ মার্চ) বাতিল ফ্লাইট হয়েছে ১১টি। এর মধ্যে কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি।


বিজ্ঞাপন


এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর