শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মা হারালেন বিমানমন্ত্রী রিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

rita
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ। ছবি- সংগৃহীত

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম। 

গুলশানের আজাদ মসজিদে সমস্ত ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নেওয়া হবে মানিকগঞ্জের মুন্নু সিটিতে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে মরহুমাকে দাফন করা হবে। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর