বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

‘কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট করা যাবে না’
ঈদ ঘনিয়ে এলেই শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয় (ফাইল ছবি)

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঈদ ঘনিয়ে এলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাকখাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা তৈরি হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালো দাবি জানাচ্ছে যে, শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ছলচাতুরী না করে সময়মতো তাদের বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে। 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গাজী আতাউর রহমান এসব বলেন। 


বিজ্ঞাপন


গাজী আতাউর রহমান বলেন, পোষাকখাতে মালিকরা প্রত্যেকেই ধনকুবের বলে পরিচিত। শ্রমিকদের পরিশ্রমেই তারা সম্পদশালী হন। কিন্তু সেই শ্রমিকদের ঈদের বোনাস ও বেতন পরিশোধে তাদের মনোভাব সমর্থনযোগ্য না। ঈদ এলেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া নিয়ে তাদের সঙ্গে রাষ্ট্রকে বসতে হয়। তারা নানা দাবি উত্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে সরকার বাধ্য হয়ে তাদের দাবি মেনেও নেন।  

বিবৃতিতে বলা হয়, এবারও নগদ প্রণোদনা চাইছে বিজিএমইএ। দেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাতও শ্রমিকদের ঈদ আনন্দকে পুজি করে স্বার্থ আদায় করার এই প্রবণতা শুভলক্ষণ না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২০ রোজার মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ আদায় করে দেওয়ার আহ্বান জানাচ্ছে।

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর