শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আদি রূপে ফিরবে জিরানি ও মান্ডা খাল, দুই পাড়ে হবে ওয়াকওয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

আদি রূপে ফিরবে জিরানি ও মান্ডা খাল, দুই পাড়ে হবে ওয়াকওয়ে

রাজধানীর জিরানি ও মান্ডা খালকে আদি রূপে ফিরিয়ে এনে সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শুরু হবে।  খালের দুই পাড়ে মানুষের হাঁটার জন্য তৈরি হবে ওয়াকওয়ে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


বিজ্ঞাপন


হাবিবুর রশিদ হাবিব বলেন, ২০২৮ সালের মধ্যে রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া সব ক’টি খাল উদ্ধার করে পানিপ্রবাহ সচল করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, খাল খননের পাশাপাশি এর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) তৈরি করা হবে। ঈদের পরেই এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। পানি সম্পদ এবং ভূমিমন্ত্রী অচিরেই এসব এলাকা পরিদর্শন করবেন।

Lake

সামনে পবিত্র ঈদুল ফিতর উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে সড়ক, নৌ ও রেলপথে বাড়িতে ফিরতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতের মতো কোনো অবৈধ টোল বা চাঁদার বোঝা যাত্রীসাধারণের ওপর চাপাতে দেওয়া হবে না।


বিজ্ঞাপন


বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর