রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৭তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় কর্মরত উপজেলার কয়েকশ মানুষ অংশ নেন।
ইফতারের আগে ও পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে সংগঠনটি ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে সদস্যদের একত্রে রাখছে।
বিজ্ঞাপন
ঢাকায় থেকেও এলাকার মানুষের মধ্যে যোগাযোগ ও সহমর্মিতা ধরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছর এই মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই।
আরও পড়ুন: ইফতারের বরকতময় মুহূর্ত: কিছু মাসনুন আমল
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসক মোসাদ্দেক, বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ারুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) চিকিৎসক তোজাম্মেল হক, মাইক্রো ফাইবার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সরদার রশিদ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক ফজলুল হক, অবসরপ্রাপ্ত জজ আবু সাইদ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্সের ডিএমডি নুর আলম সরদার, যুগ্ম সচিব রফিকুল হাসান, অবসরপ্রাপ্ত উপসচিব আখতার হোসেন, চিকিৎসক মোফাক্ষারুল ইসলাম, সাবেক ব্যাংকার শাহ আলম, চিকিৎসক রনদা প্রসাদ রায়, উপসচিব এ টি এম শরিফুল আলম, আসাদুজ্জামান শামিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রাহনুমান, সংগঠক নুরুল হুদা বাবু, ইউসিবি ব্যাংক–এর ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ, হক ফ্যামিলি মার্টের স্বত্বাধিকারী মিথুন হক, ব্যবসায়ী নেতা রুবায়েত কবির রুপক এবং সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
আয়োজকেরা জানান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।
বিজ্ঞাপন
এমআইকে/এমআই

