শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শাহজালালে বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ এএম

শেয়ার করুন:

শাহজালালে বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
শাহজালালে বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আটক দুই যাত্রীর নাম রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ব্যাংককগামী বাংলাদেশ বিমানের বিএস-২১৭ ফ্লাইটের রফিকুল ইসলাম নামের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে সুকৌশলে লুকায়িত অবস্থায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। যার মধ্যে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮ শত ৪১ থাই বাথ ছিল।

পৃথক ঘটনায় আল আমিন মোল্লা নামের আরেক যাত্রীর লাগেজে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এরমধ্যে রয়েছে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ।


বিজ্ঞাপন


জব্দ করা এসব বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় মূল্য ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা।

সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) সারোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর