শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকায় বল্লাবাসীদের ইফতার মাহফিল ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

ঢাকায় বল্লাবাসীদের ইফতার মাহফিল ও মতবিনিময়
ঢাকায় বল্লাবাসীদের ইফতার মাহফিল ও মতবিনিময়। ছবি: ঢাকা মেইল

রাজধানী ঢাকায় বসবাসরত বল্লা গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগের শেফ আরবানা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বল্লাবাসীদের মিলনমেলায় পরিণত হয় পরিবেশ।

বল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ। সঞ্চালনা করেন সেক্রেটারি আজহারুল ইসলাম মিথুন।


বিজ্ঞাপন


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা ডা. মিজানুর রহমান। 

তিনি বলেন, গ্রামের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. মোস্তফা নুরুজ্জামান, সহসভাপতি হারুন জামিলসহ সদস্য মো. হাসানুর রহমান, আসাদুজ্জামান সাজ্জাদ, ডা. মোস্তফা নাহিয়ান হাবিব, ডা. মাহমুদ রেজা, ইঞ্জিনিয়ার মোস্তফা নাজমুস সাকিব, আব্দুল্লাহ ইব্রাহিম সাদি, ইরতেজা হাসান জাহিন, সাকিব, মুস্তাকিম, তাহসিন, লাবিব, মাজহারুল ইসলাম লাবিব, শাফিন, তাফসিরুল ইসলাম তাবিব ও আদিব হাসনাইন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


ইফতারের আগে কামরাঙ্গীরচর দারুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর