সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করতে এসেছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই একঝাঁক কৌতূহলী চোখের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর নৌবাহিনী সদরদফতর মসজিদের সামনে তখন এক অন্যরকম আবহ। কোনো প্রটোকল বা গাম্ভীর্য নয়, বরং শিশুদের সঙ্গে পরম মমতায় মিশে গেলেন দেশের সরকার প্রধান।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নেভি হেডকোয়ার্টার মসজিদের সামনে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।
প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হ্যাঁ আমি রোজা রাখি।’
পরক্ষণেই আরেক শিশু বলে, ‘আঙ্কেল আমি সব গুলো রোজা রেখেছি, আজকেরটা বাদে।’
বিজ্ঞাপন
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভেরি গুড, কয়টা রোজা একটা রোজা না তিনটা রোজা? জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে এভাবেই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী গুলশান এলাকায় প্রবেশ করেন।
এম/এমআই

