শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে এসি বিস্ফোরণে বাসভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ এএম

শেয়ার করুন:

রাজধানীতে এসি বিস্ফোরণে বাসভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
রাজধানীতে এসি বিস্ফোরণে বাসভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩। (প্রতীকী ছবি)

রাজধানীর নারিন্দায় একটি ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। এতে নারীসহ তিনজন দগ্ধ হন এবং তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে, তবে আগুন আগেই নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যায়।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নারিন্দার একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন ছড়ায়। পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।

এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর