জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় করা সামরিক চুক্তি নতুন সরকার যাচাই–বাছাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় জাপান। বাংলাদেশ থেকে কর্মী নিতে প্রশিক্ষণ ও ভাষাশিক্ষাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বেসরকারি খাতের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নিয়ে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করা হবে। অন্তর্বর্তী সরকার যে চুক্তিগুলো করে গেছে, সেগুলো বর্তমান সরকার পর্যালোচনা করবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা–এর মহাসচিব মো. গোলাম সারওয়ার।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমান সরকারের সার্ক নিয়ে আগ্রহ রয়েছে। সংস্থাটিকে গতিশীল করতে সরকার কাজ করতে চায়।
এআর

