শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মোহন রায়হানের পুরস্কার স্থগিত করা হয়েছে: বাংলা একাডেমির ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

মোহন রায়হানের পুরস্কার স্থগিত করা হয়েছে: বাংলা একাডেমির ডিজি
মোহন রায়হান (ফাইল ছবি)

কবি হিসেবে বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও পুরস্কার পাননি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কবি নিজেই পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, তার পুরস্কার বাতিল করা হয়েছে। তবে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম ঢাকা মেইলকে বলেছেন, কবি মোহন রায়হানের পুরস্কার বাতিল করা হয়নি। বেশকিছু অভিযোগ ওঠায় তার পুরস্কারটি ‘সাময়িকভাবে স্থগিত’ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। 


বিজ্ঞাপন


এই পুরস্কার নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে কবি মোহন রায়হানের রিহার্সেলও করা হয়েছিল। কিন্তু শেষ সময়ে জানতে পারেন তাকে পুরস্কার দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক ঢাকা মেইলকে বলেন, প্রকৃত খবর হলো তার পুরস্কার বাতিল করা হয়নি। তার লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটা সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শেষ সময়ে এসে পুরস্কার না দেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আসলে অভিযোগ শেষ সময়ে আসায় আগে তাকে জানানো সম্ভব হয়নি।

স্থগিত করার সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে ডিজি বলেন, আমি যতটুকু জানি ততটুকু বললাম।


বিজ্ঞাপন


এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মোহন রায়হান অভিযোগ করেছেন, ৪১ বছর আগে লেখা একটি কবিতার কারণে তার পুরস্কারটি স্থগিত করা হয়েছে। তিনি লিখেছেন, ‘আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে আমার লেখা 'তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

বিইউ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর