শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রোববার উচ্চপর্যায়ে আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।


বিজ্ঞাপন


ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিউএমজির দায়িত্বে থাকা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। লে. জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। এ ছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

এআর


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর