শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জেনেভা ক্যাম্পে মাদক নির্মূলে পুলিশের অভিযান

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

জেনেভা ক্যাম্পে মাদক নির্মূলে পুলিশের অভিযান

‎রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক নির্মূলে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট টিম ও ডগ স্কোয়াড নিয়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। 

‎বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু হয়।


বিজ্ঞাপন


‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন আলোচিত ‘রেড স্পটগুলোতে’ বিশেষ এই অভিযান শুরু হয়েছে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে এই মুহূর্তে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চলছে।

‎পুলিশ জানায়, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা, পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা এবং আগামী ঈদুল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।

‎এর আগে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০০ জন বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করা হয়। 

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর