বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির
নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত

আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবসের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটার দিবস উপলক্ষে গঠিত সকল কমিটির আহ্বায়ক ও মাঠ পর্যায়ে ইসির সকল কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, আগামী ২ মার্চ  ৮ম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

এতে আরও বলা হয়েছে, ৮ম জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

এমএইচএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর