বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নিয়ম না মেনে এনআইডি সংশোধন, কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত করল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

ভোটার দিবস উদযাপনে ৫৭০ কমিটি গঠন ইসির

নিয়ম না মেনে এনআইডি সংশোধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার দুই বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া এবং শুনানিতে অভিযুক্ত কর্মকর্তার দোষ স্বীকারের প্রেক্ষিতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, মো. সেলিম রেজা ,উপজেলা নির্বাচন অফিসার, মির্জাগঞ্জ, পটুয়াখালী (প্রাক্তন কার্যালয়: মঠবাড়ীয়া, পিরোজপুর) এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগ উত্থাপিত হয় যে, সার্ভারে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকা সত্ত্বেও এবং মাধ্যমিক সনদ সংযুক্ত থাকা সত্ত্বেও তা বিবেচনায় না নিয়ে তিনি জাতীয় পরিচয়পত্র নম্বর-১৫*****৬৩৫ এ জন্ম তারিখ ২২-০৯-২০০৫ হতে ২২-০৯-২০০৩ পরিবর্তন করেছেন। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-২১/২০২৫) রুজু করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা কারণ দর্শানোর জবাব প্রদান ও ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তিনি আনীত অভিযোগ স্বীকার করেন। পরবর্তীতে নিযুক্ত তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত মর্মে প্রতিবেদন দাখিল করেন। স্বীকারোক্তিমূলক বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে কর্তৃপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্তে উপনীত হয়।

সার্বিক বিবেচনায় তাকে ‘অসদাচরণ’ এর দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(২)(খ) অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য একাদিক্রমে দুটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় মামলা নং-২১/২০২৫ নিষ্পত্তি করা হয়েছে বলেও এ আফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর