প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ সভার বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয় সকাল ১০টার দিকে।
এরআগে অন্যদিনের মতো সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। তারেক রহমান আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে প্রথম মন্ত্রিপরিষদ সভায় অংশগ্রহণ করেন। এসময় দেখা গেছে তিনি তার ব্যাগটি নিজেই বহন করছেন। এরআগে এমন দৃশ্য দেখা যায়নি।
বিজ্ঞাপন
সংসদে বাজেট পেশ করার সময় বাজেট বক্তৃতার কাগজপত্রসহ অর্থমন্ত্রীকে এমন ব্যাগ হাতে অধিবেশনে যোগ দিতে দেখা যায়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি সকালে শপথগ্রহণ করেন সংসদ সদস্যরা। বিকেলে শপথ নেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। এরপরে একবার অনানুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করলেও আজ প্রথম আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিইউ/এফএ

