বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মূল অভিযুক্ত সিয়াম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

রাজধানীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মূল অভিযুক্ত সিয়াম গ্রেফতার
- প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী বিনতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গত বুধবার রাতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যার শিকার হয় রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিন্তি। সে হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিল বিন্তি। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছছে সেই তরুণ। একই সঙ্গে শোনা যায় এক কিশোরীর আর্তচিৎকার।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচানোর চেষ্টা করে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিন্তি। শেষ শক্তি দিয়ে হামলাকারীর নাম বলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই নারী জানান, বিন্তিকে জড়িয়ে ধরলে সে বলে- সিয়াম ছুরি দিয়ে আঘাত করেছে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউই এগিয়ে এসে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেনি।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তির বাবার অভিযোগ, একই স্কুলের এক শিক্ষার্থী তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর