বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মুড়ির বস্তায় ৪৬ কেজি গাঁজা, গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

মুড়ির বস্তায় লুকানো ৪৬ কেজি গাঁজা, গ্রেফতার ১

কুমিল্লা থেকে ২৩ বস্তা মুড়ি নিয়ে একটি পিকআপ ভ্যান ঢাকায় আসছিল। এর মধ্যে গোয়েন্দাদের কাছে খবর আসে, ঢাকায় একটি মাদকের চালান ঢুকছে। দক্ষিণ যাত্রাবাড়ীর নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে পিকআপটি পৌঁছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সেটি থামায়। পরে মুড়ির বস্তা তল্লাশি করে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সোহেল রানা (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ীর ঢাকা–কুমিল্লা মহাসড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) জানায়, দক্ষিণ যাত্রাবাড়ীর নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো–ন–১২–৪৪৩২ নম্বরের পিকআপটির গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ২৩ বস্তা মুড়ির নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালকের আসনে থাকা সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবা ও গাঁজা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। মুড়ি বহনের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবা পাচার করতেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর