আগামী ২ মার্চ উদযাপন করা হবে ৮ম জাতীয় ভোটার দিবস। এরই প্রেক্ষিতে ভোটার দিবসের প্রচারণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি বিটিভির মহাপরিচালককেও এ চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
চিঠিতে বলে হয়, আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ বার্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলের টিভি স্ক্রলে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
এমএইচএইচ/ক.ম

