বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নতুন ২ প্রতিমন্ত্রীর দফতর বণ্টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

নতুন ২ প্রতিমন্ত্রীর দফতর বণ্টন 
হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান (ফাইল ছবি)

মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন ২ প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এটি প্রকাশ পায়।
 
নতুন ২ প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অবস্থায় তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরবর্তীতে ওইদিন রাতেই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার মন্ত্রিপরিষদে ৪৯ জন মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রীর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর