তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভবিষ্যতে যেকোনো ইতিবাচক কার্যক্রমে ডিএমএফ’র পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রীর বাসভবনে ডিএমএফ নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দফতর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ডিজিটাল মিডিয়ার উন্নয়নে ডিএমএফ সব সময় যৌথভাবে কাজ করতে প্রস্তুত।’
ডিএমএফ সাধারণ সম্পাদক ডা. তৃণা ইসলাম বলেন, ‘নিউজ মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এ সংক্রান্ত যেকোনো উদ্যোগে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।’
বিজ্ঞাপন
এএইচ/এমআই

