বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চলে গেলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. লায়লা আরজুমান্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ এএম

শেয়ার করুন:

Gynecologist Professor Laila Arjumand
স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লায়লা আরজুমান্দ বানু

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


ডা. লায়লা আরজুমান্দ বানু ঢাকার ধানমন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করতেন।

দুই দশকেরও বেশি অভিজ্ঞতায় তিনি জটিল স্ত্রীরোগ, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, অনুর্বরতা চিকিৎসা এবং আধুনিক ন্যূনতম আক্রমণাত্মক সার্জারিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন।

সাবেক মিলিটারি মেডিকেল অফিসার হিসেবে তিনি পেশাদারিত্ব ও সহানুভূতিশীলতার মিশ্রণে অসংখ্য রোগীর জীবন রক্ষা করেছেন।


বিজ্ঞাপন


ডা. লায়লা আরজুমান্দ বানু বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির নেতৃত্বে থাকাকালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি বিভিন্ন নীতি-আলোচনা ও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।

তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

এসএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর