বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দুই সচিবের দফতর বদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

দুই সচিবের দফতর বদল
মো. আব্দুর রহমান তরফদার ও মো. সানোয়ার জাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল চলছে। ৩ সচিবকে ওএসডি ও ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের একদিন পর আজ আরও দুই সচিবকে বদলি করা হয়েছে।

দুই সচিবকে বদলি করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।


বিজ্ঞাপন


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সচিবালয়ে বদলি করা হয়েছে।

আর সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর