বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে বিস্ফোরণ: মায়ের পর দগ্ধ শাওনও চলে গেলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে বিস্ফোরণ: মায়ের পর দগ্ধ শাওনও চলে গেলেন
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি।

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সাফায়েত হোসেন শাওন নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।


বিজ্ঞাপন


১৬ বছর বয়সী শাওন শ্বাসনালীসহ শরীরে ৫০ শতাংশ পোড়া নিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এমএইচডিইউতে চিকিৎসাধীন ছিল।

এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে মারা যান তার মা নুরজাহান বেগম। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্য সাতজনের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগগ্রামের হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয় তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। তারপর শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন। দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ ৯ জন দগ্ধ হন।

দগ্ধ অন্যরা হলেন- মৃত নুরজাহানের স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের পর্তুগালপ্রবাসী ছোটভাই সামির আহমেদ (৪০), সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০), তাদের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।


বিজ্ঞাপন


দুর্ঘটনার পরপর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছিলেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর