বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

৯ এপ্রিল হতে পারে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

৭ এপ্রিল হতে পারে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ঈদের আগে তফসিল ঘোষণা করবে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচন ও বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ঝড়-বৃষ্টির কারণে আমরা পরিকল্পনা করছি বগুড়া-৬ ও শেরপুর-৩ ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই নির্বাচন আয়োজন করব।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এক সঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূণ্য ঘোষণা করে ইসি।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।

অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর