মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

স্থানীয় সরকার নির্বাচনেও সহায়তা করবে ইইউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

EU
নির্বাচন কমিশন ভবনে গিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি- ঢাকা মেইল

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে অভিনন্দন জানিয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন স্থানীয় নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসি ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত। এসময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


বৈঠকে রাষ্ট্রদূত ভোটের সহায়তা দেওয়ায় সিইসির কৃতজ্ঞতা প্রকাশকে সাধুবাদ জানান। 

তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন-যার আওতায় ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪,৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর