সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার এপিএস হলেন মীর সোলাইমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার এপিএস হলেন মীর সোলাইমান

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মীর সোলাইমানকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী মীর সোলাইমানকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/- টাকা) বেতন কাঠামোয় এ নিয়োগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সেখানে আরো বলা হয়, উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ যতদিন এই পদে থাকবেন অথবা মীর সোলাইমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর