আগামী ১২ মার্চ নবনির্বাচিত বিএনপি সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতির ভাষণও হবে।
রোববার (২২ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘১২ মার্চ সংসদ অধিবেশন বসবে বলে নির্ধারিত হয়েছে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টেরিম গভর্মেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন ১৫ দিন আগে করতে হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।’
এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সালাউদ্দিন আহমেদ জানান, ‘আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে।’ এবার নির্দিষ্ট করেই জানালেন।
বিজ্ঞাপন
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এরইমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার কাজও শুরু করেছে।
তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।
বিইউ/এএইচ

