নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি ভবনে নিজ দপ্তর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনার বলেন, ঝড়-বৃষ্টির কারণে আমরা পরিকল্পনা করছি বগুড়া-৬ ও শেরপুর-৩ ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই নির্বাচন আয়োজন করব।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এক সঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
>> আরও পড়তে পারেন
সংবিধান অনুযাযী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।
এমএইচএইচ/এএস

