শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ ভিক্ষুক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ ভিক্ষুক আটক
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ছয় ভিক্ষুককে আটক করেছে গুলশান থানা পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

‎আটক ব্যক্তিরা হলেন- খোদা বক্স আক্তার, খাদিজা বেগম, সাহেদা বেগম, রিনা আক্তার, খাদিজা বেগম ও মোহাম্মদ সিদ্দিক।

‎রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। 

তিনি বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিল। প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

‎ওসি আরও জানান, আটক ব্যক্তিদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর