রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিলো সরকার
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: ঢাকা মেইল

ঈদের আগেই সরকার খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


মাহদী আমিন বলেন, ‘নির্বাচনি আগে দেয়া সব প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা ঈদের আগে দেয়া শুরু করবে সরকার।’

প্রথম বারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী অফিস করেছেন জানিয়ে মাহদী আমিন বলেন, ‘আজ মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম শুরু করবে সরকার।’

তিনি বলেন, ‘জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। ঈদের আগে বেশ কিছু জায়গায় এ সংক্রান্ত কাজ শুরু হবে।’


বিজ্ঞাপন


বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর