শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে দেওয়া হলো বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

dmp
ডিএমপি। ফাইল ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আগত সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করে শহীদ মিনারে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব নির্ধারিত সড়ক ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করতে বলা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল দিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর