সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ এএম

শেয়ার করুন:

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থমন্ত্রীর সভাপতিত্বে ২ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সচিবীয় সহায়তা প্রদান করবে।


বিজ্ঞাপন


কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ ৭টি মন্ত্রণালয়ের সচিব।

প্রজ্ঞাপনের নির্দেশে কমিটিকে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি নির্ধারণ এবং প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় ফ্যামিলি কার্ড প্রবর্তনের সুপারিশ করতে বলা হয়েছে। 

এছাড়া নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসেবে ব্যবহারযোগ্য কিনা পর্যালোচনা, সুবিধাভোগীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেইস সংযোগের মাধ্যমে ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করতে বলা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর