শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
মাহবুব মোর্শেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ–এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব (গ্রেড–১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস–১) সদস্যসচিবের দায়িত্বে থাকবেন।

আদেশে আরও বলা হয়, কমিটি অভিযোগগুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।


বিজ্ঞাপন


তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬–এর মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর