সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৮০ দিনের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৮০ দিনের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

আগামী ১৮০ দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। পাশাপাশি আরও কিছু করা যায় কিনা সে বিষয়েও কাজ করা হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।


বিজ্ঞাপন


শেখ রবিউল আলম বলেন, মেট্রোরেলের কাজ শুরু হয়েছে, তা দ্রুত গতিতে চলবে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য নয় কোনো ব্যক্তির জন্য হয়েছিল। ১২-১৪ লেনের জন্য এই প্রকল্পগুলো করা হয়। কিন্তু এখানে সেসব মানা হয়নি। মন্ত্রণালয়ের এই প্রকল্প চালানোর কোনো আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে।

তিনি আরও বলেন, অটোরিকশা বন্ধে এখনোও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। তবে দুই সিটি কর্পোরেশনকে কাজে লাগিয়ে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করা হবে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর