ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিবাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি জানান, সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে।
সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
আরপিও অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় কোনো দল একাধিক আসন পেলে তবেই নারী আসন পায়। স্বতন্ত্ররা এককভাবে নারী আসন পান না।
দশমিক ০ দশমিক ৫ বা তার বেশি হলে ১টি আসন ধরা হয় ০ দশমিক ৫-এর কম হলে বাদ।
বিজ্ঞাপন
জানা যায়, রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদের তালিকা ইসিতে জমা দেয়। তালিকা দলীয় ফোরামে অনুমোদিত হতে হয়। তালিকার বাইরে কেউ নির্বাচিত হতে পারেন না। তালিকায় নাম থাকলেই শুধু ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি পেয়েছে একটি আসন। খেলাফত মজলিস পেয়েছ ১টি আসন। অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনই পাইনি।
এমএইচএইচ/এআর

