বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন উজ্জল হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন উজ্জল হোসেন
মো. উজ্জল হোসেন

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন।পরে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ৪৯ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। এই শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নতুন সরকার।

বিইউ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর