বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে রোববার বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে। সংবাদটি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
রোববার বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হচ্ছে, বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম রাষ্ট্র মন্ত্রণালয় তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কিন্তু মন্ত্রণালয় সেটি গ্রহণ করেনি। আবার কোনো গণমাধ্যম দাবি করেছে, আইজিপি খুব নীরবে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়তে যাচ্ছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এই সংক্রান্ত সংবাদ নজরে আসে পুলিশ সদর দফতরের।
এমআইকে/ক.ম

