রাজধানী ঢাকার কাঁঠালবাগান এলাকায় একটি ছয়তলা ভবন থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে আটটায় কাঠালবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম- মো. শহিদুল ইসলাম। তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার পশ্চিমা মাইর পাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, ওই যুবক এক ভবন থেকে অন্য আরেকটি ভবনে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।
তিনি আরও জানান, যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন ওসি।
একেএস/এএম

