শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশ ছাড়লেন ফয়েজ আহমেদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

দেশ ছাড়লেন ফয়েজ আহমেদ তৈয়্যব
ফয়েজ আহমেদ তৈয়্যব। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩ তে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

গত বছরের ৫ মার্চ ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাত নিয়ে কাজ করার জন্য ফয়েজ তৈয়্যবকে নিয়ে আসে অন্তবর্তী সরকার। বাংলাদেশের পাশাপাশি তিনি নেদারল্যান্ডসের নাগরিক।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর