মন্ত্রিপরিষদ সচিবকে সরিয়ে দেওয়ায় এই পদে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, এদিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।
আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করবে। বঙ্গভবনে মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেই অনুষ্ঠান পরিচালনা করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব।
২০২৪ সালের ২ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব হিসেবে মো. সিরাজ উদ্দিন মিয়াকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০০৯ সালে যুগ্ম-সচিব অবস্থায় ওএসডি হন। পরে ২০১৬ সালে অবসরে যান তিনি।
এই কর্মকর্তা পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন।
জেবি

