রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ
গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করে ইসি। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


জুলাই জাতীয় সনদের সংবিধানসম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে এই গণভোট অনুষ্ঠিত হয়। বিপুল ব্যবধানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুললো।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখের কিছু বেশি।

3


বিজ্ঞাপন


সচিব আখতার আহমেদ জানান, গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

গেজেট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এতে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।

এছাড়া গণভোটে বাতিলকৃত ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি বলে জানানো হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬ ধারার (৩) উপ-ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার–সংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সমর্থন মিলেছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর