মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

Jamuna Bridge
যমুনা সেতুর টোল প্লাজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে টানা চার দিনের ছুটিতে উত্তরবঙ্গ ও আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ গ্রামে ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ পড়ে। যার প্রভাব পড়েছে যমুনা সেতুতে টোল আদায়ে।

সেতু কর্তৃপক্ষ বলছে, একদিনেই যমুনা সেতু দিয়ে প্রায় ৩৭ হাজার যানবাহন পারাপারে প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার করেছে।

এরমধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করে, এতে টোল আদায় হয় ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে, ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার করে, এতে টোল আদায় হয় আরও ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

অর্থাৎ, যমুনা সেতুতে একদিনে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা।

প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘নির্বাচন ঘিরে মঙ্গলবার রাতে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।’

এদিকে, যানবাহনের অতিরিক্ত চাপে আজ বুধবার সকালে সেখানে যানজটের সৃষ্টি হয়।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এসএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর