আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানায় ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপদেষ্টা রাজধানীর বিভিন্ন থানায় ঘুরে উপদেষ্টা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
আগামীকাল নির্বাচন নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে থানাগুলোকে নির্দেশনা দেন উপদেষ্টা। পাশাপাশি ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি।
উপদেষ্টা প্রথমে নিউমার্কেট থানা ও পরে মোহাম্মদপুর থানাসহ বেশ কয়েকটি থানা ঘুরে দেখেন করেন।
একেএস/ক.ম

