আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ভোটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ভোটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ১ লাখ ৩ হাজার, নৌ বাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার, আর বিমান বাহিনীর তিন হাজার ৫০০ সদস্য।
বিজ্ঞাপন
এছাড়া বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাব ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন ও বিএনসিসির রয়েছে ১ হাজার ৯২২ জন সদস্য।
অন্যদিকে নির্বাচনি অপরাধের বিচার কাজ পরিচালনায় নিয়োজিত আছেন বিচারিক হাকিম ৬৫৭ জন, নির্বাহী হাকিম ১ হাজার ৪৭ জন ও নির্বাচনি তদন্ত কমিটিতে ৩০০ বিচারিক হাকিম নিয়োজিত রয়েছেন।
এছাড়া বিভিন্ন ধরণের কমিটি গঠন করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিভিন্ন নির্বাচনি অপরাধে ইতোমধ্যে ৪৬৮টি আচরণ বিধি ভঙ্গের দায়ে ২৫৯টি মামলায় প্রার্থী ও তাদের সমর্থকদের ৩২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে।
এর পাশাপাশি নির্বাচনি তদন্ত কমিটি সংক্ষিপ্ত বিচারে জরিমানা করেছে ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এএইচ

