বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মধ্যরাতে মিরপুরে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ এএম

শেয়ার করুন:

fire
ফাইল ছবি

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।‎

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় অগ্নি নির্বাপণে নিয়োজিত এই সরকারি বাহিনী। 

‎ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে- রাতে ১১টা ১২ মিনিটে এমন সংবাদ আমাদের কাছে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

‎তবে প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি বলে জানান ফায়ারের এই কর্মকর্তা।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর