বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফের ভূমিকম্পে কেঁপে ‍উঠল দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত। ছবি: সংগৃহীত

সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে নগরীসহ আশপাশের এলাকায় এ কম্পন টের পাওয়া যায়।

আবহাওয়া অধিদফতর জানায়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট এলাকায়। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার।


বিজ্ঞাপন


তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কিত হয়ে অনেককে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর